মা পেনেলোপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা হওয়ার পর নিজের মধ্যে বিশাল পরিবর্তন খেয়াল করছেন পেনেলোপে ক্রুজ। ছেলে লিওনার্দোর বয়স এখন ২০ মাস। স্বামী হাভিয়ের বার্দেম আর এই অভিনেত্রীর ব্যস্ত সময় কাটছে এখন এই ছেলেকে নিয়ে। তার মধ্যেই সংবাদমাধ্যমের মুখোমুখি বসে পেনেলোপে বললেন, ‘প্রথম থেকেই আপনি অনুভব করবেন, আপনি বিশাল এক ভালোবাসায় পড়েছেন। এটা এক অভাবিত অভিজ্ঞতা।’ তবে ছেলেকে নিয়ে এত কথা বললেও প্রচারমাধ্যমের সামনে তাকে আনতে নারাজ এই অভিনেত্রী। সোজাসাপ্টা জানিয়ে দিলেন, ‘আমি এর শতভাগ বিরোধী। বাচ্চারা তো হাতব্যাগ নয়। আমার সন্তানকে আমি আড়ালেই রাখতে চাই।’ টিএনএন।