মা-বাবারও বিচ্ছেদ এবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রতারণা করে পেয়েছেন রবার্টের প্রত্যাখ্যান। আপাতত একাই আছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। এই ক্ষত না শুকাতেই তাঁর জন্য আরেকটি দুঃসংবাদ। এবার তাঁর মা-বাবারও বিচ্ছেদ হয়েছে। ২৭ বছর সংসার করার পর আলাদা হয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্টের মা জুলস স্টুয়ার্ট ও বাবা জন স্টুয়ার্ট। মা-মেয়ে তাই একসঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ক্যালিফোর্নিয়ার মালিবু বিচে কিনছেন বিলাসবহুল এক বাড়ি। ৪৮ লাখ ডলার মূল্যের পাঁচ হাজার ৮০০ বর্গফুটের তিনতলা বাড়িটি ঘেরা ঘন গাছপালায়। কাচ আর স্টিলের আধুনিক নকশার এই বাড়িতেই শুরু হবে মা-মেয়ের নতুন জীবন। ব্যাং শোবিজ।