মা হওয়ার খবর নিছকই গুজব- শিল্পা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছুদিন আগে খবর বেরিয়েছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী মা হতে চলছেন। খবরটি প্রকাশের ক’দিন পরেই এ বিষয়ে শিল্পা নিজেই মুখ খুলেছেন। শিল্পা তাঁর টুইটার একাউন্টে বাচ্চা হওয়ার খবরটিকে নিছক গুজব হিসেবে অভিহিত করেছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, সম্প্রতি শিল্পা শেঠীর মা হওয়ার যে খবরটি ছড়িয়েছে সেটা আসলেই পুরোপুরিই মিথ্যা এবং বানোয়াট। এতে শিল্পা ও তাঁর স্বামী দুজনেই খুব বিরক্ত হয়েছেন বলেও জানা গেছে। খবরে শিল্পা এও জানান, আপাতত মা হওয়ার তেমন কোনো সম্ভাবনাই নেই। আর যদি সেটা হয় তাহলে সবাইকে নিজেই জানাব।উল্লেখ্য, ২০০৯ সালের ২২ নভেম্বর শিল্পা রাজ কুন্দ্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।এদিকে বর্তমানে শিল্প এবং রাজ কুন্দ্র দুজনেই আইপিএলে নিজেদের দল রাজস্থান রয়্যালসকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।