মা হচ্ছেন ঐশ্বরিয়া রাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমিতাভ বচ্চন পরিবারে শিগগিরই নতুন মুখ আসছে। বলিউড বিগ বি অর্থাত্ অমিতাভ বচ্চন টুইটারে নিশ্চিত করেছেন, ‘আমি শিগগিরই দাদা হতে যাচ্ছি। মা হতে যাচ্ছে ঐশ্বরিয়া রাই। আমি খুবই খুশি, রোমাঞ্চিত।’অমিতাভ বচ্চনের এ ঘোষণায় দীর্ঘদিনের অনেক জল্পনা-কল্পনার অবসান হলো। বিয়ের পর চারটি বছর পার হলেও বচ্চন পরিবারে নতুন মুখ না আসায় বলিউডে গুঞ্জন চলছিল। অনেকে ঐশ্বরিয়ার মা হতে না পারার আশঙ্কাও ব্যক্ত করেছিল। আবার ঐশ্বরিয়া অন্তঃসত্ত্বা হওয়ার গুজবও গণমাধ্যমে ছড়িয়ে ছিল। এসবের তীব্র সমালোচনাও এসেছিল বচ্চন পরিবার থেকে। তবে এবার বিষয়টি আর গুজব নয়। কারণ, ঘোষণাটি এসেছে স্বয়ং অমিতাভ বচ্চনের কাছ থেকে।টুইটারে অমিতাভ বচ্চন সুসংবাদটি দেওয়ার পর বলিউডসহ বিভিন্ন মহলের অভিনন্দন বার্তায় ভাসছে বচ্চন পরিবার।১৯৯৪ সালের মিস ওয়ার্ল্ভ্র ঐশ্বরিয়া রাই (৩৭) ও অমিতাভ তনয় অভিষেক বচ্চন ২০০৭ সালের ২০ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন।