মা হচ্ছেন নোভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা হচ্ছেন অভিনয়শিল্পী নোভা। চিকিৎসক জানিয়েছেন, জুলাই মাসের শেষে তাঁর কোলজুড়ে আসবে নতুন অতিথি। প্রথম সন্তান বলেই নোভার সব চিন্তাভাবনা নতুন অতিথিকে ঘিরেই। এরই মধ্যে বন্ধ রেখেছেন সব ধরনের শুটিং। একমাত্র এনটিভির ‘রূপ মাধুরী’ অনুষ্ঠানের উপস্থাপনার কাজটি চালিয়ে যাচ্ছেন। নোভা বললেন, ‘স্কয়ার হাসপাতালের চিকিৎসক খালেদা ইয়াসমিনের তত্ত্বাবধানে আমার চিকিৎসা চলছে। তাঁর পরামর্শে আমাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হচ্ছে।’ নোভা ২০১১ সালের ১১ নভেম্বর রায়হান খানকে পারিবারিক সম্মতিতে বিয়ে করেন।