মা হচ্ছেন বর্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন ধরেই চলচ্চিত্রপাড়ায় জোর গুঞ্জন, মা হতে যাচ্ছেন বর্ষা। গুঞ্জনের ডালপালা খুব বেশি মেলার সুযোগ দেননি তাঁর স্বামী নায়ক, প্রযোজক ও পরিচালক এম এ জলিল অনন্ত। তার আগেই খবরের সত্যতা নিশ্চিত করলেন তিনি। বললেন, ‘বর্ষার মা হওয়ার খবরটি গুজব নয়, শতভাগ সত্যি। সবকিছু ঠিক থাকলে এ বছরের ডিসেম্বরে বর্ষা তাঁর প্রথম সন্তানের মুখ দেখবেন। আর আমি বাবা হব। চিকিৎসকের পরামর্শে বর্ষা আপাতত বিশ্রামে আছেন।’
এদিকে বর্ষা বললেন, ‘অসাধারণ কিছু সময় পার করছি। সন্তানের মুখ দেখার জন্য অপেক্ষা করছি।’
অনন্ত জানান, শিগগিরই তিনি দ্য স্পাই: অগ্রযাত্রার মহানায়ক নামে নতুন একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। এই ছবিতে নায়ক-নায়িকা হিসেবে থাকবেন তিনি ও বর্ষা। এখন ছবিটির চিত্রনাট্যের কাজ চলছে। শুটিং শুরু হবে নভেম্বরে। কিন্তু বর্ষা তাঁর কাজ শুরু করবেন আগামী বছর।