মা হচ্ছেন শাকিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলার প্রেমিক জেরার পিকের সঙ্গে সম্পর্কটা একধাপ এগিয়ে নিলেন শাকিরা। মা হতে চলেছেন তিনি। সব কাজ বন্ধ করে দিয়েছেন। ছোট্ট মানুষটির জন্য এখন শুধু আনন্দময় অপেক্ষা। বছর দুয়েক আগে নিজেদের সম্পর্কের কথা জানান দিয়েছেন তাঁরা। শাকিরার চেয়ে পিকে ১০ বছরের ছোট। কথা ছিল, আইহার্ট রেডিও মিউজিক ফেস্টিভ্যালে থাকছেন শাকিরা। কিন্তু তিনি বললেন, ‘আমি সেখানে যেতে পারব না। আমরা এখন জীবনের অসাধারণ মুহূর্তটি উপভোগ করছি।’ সামনে টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য ভয়েস’-এ যোগ দেওয়ার কথা রয়েছে শাকিরার। সেখানে কি যেতে পারবেন তিনি? আইএএনএস।