মা হচ্ছেন শিল্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের এবারের আসরে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির দল রাজস্থান রয়্যালস ভক্তদের সেভাবে খুশির খবর দিতে না পারলেও একটা খুশির খবর দিয়েছেন শিল্পা নিজেই। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, বলিউড অভিনেত্রী শিল্পা মা হতে চলছেন। তাই পরিবারের নতুন সদস্যের আগমনের প্রহর গুনছেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি। মা হওয়ার ঘটনাটা শিল্পার জীবনে প্রথম হলেও রাজ কুন্দ্রের কিন্তু বাবা ডাক শোনার ভাগ্যটা আগেই হয়েছে।জানা গেছে, অনেক দিন ধরে শিল্পা মা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে আছেন। ২০০৯ সালের এক সাক্ষাত্কারে শিল্পা জানিয়েছিলেন, তিনি বাচ্চাদের খুবই পছন্দ করেন এমনকি তিনি দুই সন্তানের মা হতে চান। উল্লেখ্য, ২০০৯ সালের ২২ নভেম্বর শিল্পা রাজ কুন্দ্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।