মা হতে চান রানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন ধরেই ঢাক গুড়গুড় বাজছিল। যদিও বিয়ের সানাইটা বেজেছে অনেক দেরিতে। কিন্তু সংসার পূর্ণ করতে আর দেরি করতে চান না রানি মুখার্জি। বলিউড অভিনেত্রী বলেছেন, শিগগিরই সন্তানও নেবেন। স্বামী আদিত্য চোপড়ারও নাকি একই ইচ্ছা।
রানি বলেছেন, ‘দ্রুতই মা হতে চাই। প্রত্যেক নারীর জন্ম হয়েছে নতুন জীবনকে পৃথিবীতে নিয়ে আসার জন্য। ঈশ্বর আমাদের সেই জাদুকরি ক্ষমতা দিয়েছেন। আদি তো সব সময়ই মজা করে বলে, “তোমার মধ্যে একটা মা-সুলভ ব্যাপার আছে।” আমিও মা হওয়ার জন্য মুখিয়ে আছি।’
বিয়ের পর কতটা পরিবর্তন এসেছে, জানতে চাইলে রানি মজা করে বলেন, ‘বিয়ে সম্পর্কে যতটা বলা হয়, আসলে ব্যাপারটা সে রকম কিছু নয়।’ টিএনএন।