মা হতে চান লিন্ডসে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিন্ডসে লোহান
লিন্ডসে লোহান
হলিউডের ‘প্রবলেম সেলিব্রিটি’ লিন্ডসে লোহানের বিশ্বাস, সন্তানের মা হলে তাঁর জীবন ভালোর দিকে মোড় নেবে। এ জন্য মা হওয়ার পরিকল্পনা করছেন ২৭ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।     দীর্ঘদিনের মাদকাসক্তি আর বুনো জীবনযাপনের কারণে বিষিয়ে উঠেছে লিন্ডসে লোহানের জীবন। রীতিমতো হাঁপিয়ে উঠেছেন তিনি। আর তাই জীবনযাপনের ধারা পুরোপুরি পাল্টে ফেলতে চান এই ‘মিন গার্লস’ তারকা। তিনি আন্তরিকভাবে চাইছেন, সন্তানের মা হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকা।অবশ্য সন্তানকে পৃথিবীর আলো দেখানোর আগে লিন্ডসেকে নিজের প্রতি আরও অনেক বেশি যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁর কাছের বন্ধুরা। অ্যালকোহল ও মাদকাসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আদালতের নির্দেশে বর্তমানে একটি মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে চিকিত্সা নিচ্ছেন লিন্ডসে লোহান।