মা হলেন কঙ্কণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলের মা হলেন কঙ্কণা সেন শর্মা, আর বাবা হলেন অভিনেতা রণবীর শোরে। গত মঙ্গলবার দক্ষিণ মুম্বাইয়ের এক হাসপাতালে প্রথম সন্তানের মা হয়েছেন কঙ্কণা। এ সময় হাসপাতালে তাঁর পাশে ছিলেন মা অপর্ণা সেন এবং কঙ্কণা ও রণবীরের কাছের বন্ধুরা। গত বছরের ৩ সেপ্টেম্বর অনেকটা হুট করেই বিয়ে করেন কঙ্কণা ও রণবীর। সবকিছুতেই গোপনীয়তা রক্ষা করতে পছন্দ কঙ্কণার। অন্তঃসত্ত্বা হওয়ার খবরটিও এত দিন সুকৌশলে গোপন রাখেন তিনি। অবশ্য নবজাতকের নাম নিয়ে লুকোচুরি করতে চান না। সংবাদমাধ্যমকে জানান, শিগগিরই রণবীরের সঙ্গে আলোচনা করে ছেলের নাম চূড়ান্ত করবেন। এদিকে এক বছর ধরেই অভিনয় থেকে দূরে আছেন কঙ্কণা। তিনি জানান, আগামী দুই বছরেও অভিনয়ে ফিরে আসার সম্ভাবনা নেই তাঁর। ওয়েবসাইট।