মা হলেন ড্রিউ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রিউ ব্যারিমোরের অনুমানই ঠিক হলো, মেয়ের মা হলেন এই তারকা। গত ২৬ সেপ্টেম্বর তাঁর কোলজুড়ে এসেছে অলিভ। ড্রিউ ও উইল কোপেলম্যান মেয়ের পুরো নাম রেখেছেন অলিভ ব্যারিমোর কোপেলম্যান। মেয়ের জন্মের পর সংবাদমাধ্যমের কাছে এক বিবৃতি পাঠিয়েছেন এই দম্পতি, ‘মেয়ের জন্মের কথা জানাতে পেরে গর্বিত আমরা। অলিভের শরীর-স্বাস্থ্য ভালো আছে, পুরো পরিবার স্বাগত জানিয়েছে ওকে।’ ২০১১ সাল থেকে কোপেলম্যানের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছিল ড্রিউর। গাঁটছড়া বাঁধেন এ বছরের জুনে। ব্যাং শোবিজ।