মা হলেন মেগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো মা হলেন ‘ট্রান্সফরমারস’খ্যাত হলিউডি অভিনেত্রী মেগান ফক্স। গত ২৭ সেপ্টেম্বর এক ছেলেসন্তানের জন্ম দিয়েছেন তিনি। একটু দেরিতে হলেও গতকাল বুধবার নিজের ফেসবুুক পাতায় ঘোষণাটি দিয়েছেন ২৬ বছর বয়সী এ অভিনেত্রী। স্বামী ব্রায়ান অস্টিন গ্রিনের নামের সঙ্গে মিল রেখে তিনি ছেলের নাম রেখেছেন নোয়া শ্যানন গ্রিন। মা হওয়ার খবর জানিয়ে ফেসবুক পাতায় মেগান লিখেছেন, ‘আসলে, আমি নিজেই এ খুশির খবর সবাইকে জানাতে চেয়েছিলাম। এ জন্যই একটু দেরি হয়ে গেল। গত ২৭ সেপ্টেম্বর পৃথিবীতে এসেছে আমার প্রথম সন্তান। সে এখন পুরোপুরি সুস্থ আছে। অনেক হাসিখুশি আমার এই ছোট্ট ছেলেটি।’ মেগান আরও লিখেছেন, ‘এত সুন্দর একটি ছেলের বাবা-মা হতে পেরে ব্রায়ান ও আমি অনেক গর্বিত। মা হওয়ার পর বুঝেছি, সন্তানের প্রতি আমার ভালোবাসায় কোনো খাদ নেই। এ ভালোবাসা নির্মল ও অফুরন্ত। ভালোবাসার এমন অনবদ্য একটি রূপ দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি চিরকাল ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকব।’৩৯ বছর বয়সী মার্কিন অভিনেতা ব্রায়ান অস্টিন গ্রিন ও মেগান ফক্স চার বছর প্রেম করার পর ২০১০ সালের জুন মাসে বিয়ে করেন।