মা হলেন রন্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কন্যাসন্তানের মা হলেন ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার তারকা রন্টি দাস। ১৪ এপ্রিল চট্টগ্রামের স্থানীয় একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। চট্টগ্রাম থেকে মুঠোফোনে রন্টি বলেন, ‘আমরা মা-মেয়ে দুজনেই সুস্থ আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ মা হওয়ার অনুভূতি প্রসঙ্গে রন্টি বলেন, ‘সত্যি কথা বলতে মেয়ে না হলে মা হওয়ার যে কী অনুভূতি, তা কখনোই বুঝতে পারতাম না। প্রত্যেক নারীর জন্য এটা স্বপ্ন! স্বপ্ন সত্যি হওয়ায় আমি দারুণ উচ্ছ্বসিত।’ মেয়ের নাম প্রসঙ্গে রন্টি জানান, কয়েক দিনের মধ্যে পারিবারিকভাবে মেয়ের নাম চূড়ান্ত করবেন তাঁরা। আর একমাত্র কন্যাসন্তানকে সঙ্গে নিয়ে আগামী মাসে ঢাকায় ফিরবেন তিনি। ২০১১ সালের আগস্ট মাসে ব্যবসায়ী গোলাম মোহাম্মদ আবেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রন্টি দাস।