মা হলেন রিচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয়শিল্পী রিচি মা হয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে গত শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় অস্ত্রোপচারের মাধ্যমে রিচির ছেলে হয়েছে। গতকাল শনিবার রিচির ছোট ভাই ফাহিম এ খবর জানিয়েছেন। রিচি ও নবজাতক দুজনই সুস্থ আছে। তাঁদের আরও সাত দিন হাসপাতালে থাকতে হবে। রিচি ছেলের নাম রেখেছেন রায়ান রিদোয়ান মালিক। রিচির স্বামী রাশেকুর রহমান মালিক নিউইয়র্কের পুলিশ বিভাগে কর্মরত আছেন। গত জুলাই মাসে রিচি নিউইয়র্কে যান। এখন তাঁর সঙ্গে আছেন মা এবং বড় ভাই ও ভাবি। ফাহিম জানান, এ বছরই রিচি দেশে ফিরবেন।