মা হলেন লাক্স তারকা মম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা হয়েছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার জাকিয়া বারী মম। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটা ২২ মিনিটে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ফুটফুটে এক ছেলেসন্তানের জন্ম দিয়েছেন। তাঁর স্বামী নাট্যনির্মাতা এজাজ মুন্না জানিয়েছেন, মা ও ছেলে সুস্থ আছে। চিকিত্সক সামিনা বেগমের তত্ত্বাবধানে একটি সফল অস্ত্রোপচারের মধ্য দিয়ে মম ছেলেসন্তানের জন্ম দেন।বাবা হওয়ার আনন্দে এজাজ মুন্না বললেন, ‘আমি প্রচণ্ড খুশি হয়েছি। এ অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করতে পারব না। শুধু বলব, এ এক অসাধারণ অনুভূতি।’এজাজ মুন্না জানান, নবজাতকের নাম রাখা হয়েছে উদ্ভাস। তিনি তাঁর ছেলের জন্য সবার দোয়া চেয়েছেন।