মা হলেন শিল্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পা শেঠি তো কত কিছুই পারেন। ভালো অভিনয় জানেন, নাচতে জানেন; রসিকজনেরা বলছেন, এবার তাঁকে বাচ্চার ন্যাপি পাল্টানোও শিখতে হবে। কারণ, বলিউডের এই তারকা যে মা হলেন গতকাল সোমবার সকালে। মুম্বাইয়ের এক হাসপাতালে এখন মা ও ছেলে দুজনই সুস্থ আছে। বিষয়টি নিশ্চিত করেছে শিল্পার স্বামী রাজ কুন্দ্রার ঘনিষ্ঠ এক সূত্র। গত রোববার স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন শিল্পা। তার পরই চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। জিনিউজ ব্যুরো।