মা হলেন শ্রাবন্তী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কন্যাসন্তানের মা হলেন অভিনয়শিল্পী শ্রাবন্তী। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে নিউজার্সির একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন শ্রাবন্তী।শ্রাবন্তীর মা হওয়ার খবরটি আজ দুপুরে মুঠোফোনে যুক্তরাষ্ট্র থেকে নিশ্চিত করেছেন তাঁর স্বামী খোরশেদ আলম। তিনি আরও জানান, শিগগিরই দেশে ফেরার পরিকল্পনা আছে তাঁদের।