মা হলেন শ্রাবন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী শ্রাবন্তী তাঁর মেয়ের নাম রেখেছেন রায়া। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের জার্সি সিটি মেডিকেল সেন্টার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন শ্রাবন্তী। শ্রাবন্তীর স্বামী খোরশেদ আলম যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে জানান, শ্রাবন্তী ও তাঁর কন্যা রায়া সুস্থ আছেন। দু-এক দিনের মধ্যেই তাঁরা হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন। কয়েক মাস যাবৎ শ্রাবন্তী যুক্তরাষ্ট্রে আছেন। খোরশেদ আলম জানান, এখন তাঁরা আছেন নিউজার্সিতে। হাসপাতাল থেকে তাঁরা যাবেন ম্যারিল্যান্ডে শ্রাবন্তীর বড় বোন সিমকির বাসায়। শিগগিরই দেশে ফেরার পরিকল্পনা আছে তাঁদের।