মাই টিভির যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাই টিভির পরীক্ষামূলক সম্প্রচার চলছিল অনেক দিন ধরেই। এবার এই বেসরকারি টিভি চ্যানেলটির আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পাঁচতারকা হোটেলে দেশের ১২তম এই টিভি চ্যানেলের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘১০টি নতুন বেসরকারি টিভি চ্যানেলকে সরকার অনুমোদন দিয়েছে। এর মধ্যে মাই টিভি তাদের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করল।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবীর চৌধুরী, আবদুল্লাহ আবু সায়ীদ, মুস্তাফা মনোয়ারসহ আরও অনেকে। মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন বলেন, ‘আমরা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচার করব। রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক অনুষ্ঠান প্রচার করব।’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌস ও নওশীন। পরে বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।