মাইকেল জ্যাকসন স্মরণে শুভ্র দেবের মিউজিক ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল জ্যাকসনের মৃত্যুর দ্বিতীয় বছর পূর্তি হচ্ছে ২৫ জুন। দিনটি স্মরণে গত বছর একটি গান তৈরি করেছিলেন শুভ্র দেব। গানটির প্রথম স্তবক ‘সবার হূদয়ে ছিলে তুমি, সবার হূদয়ে আছ তুমি, একজন মাইকেল জ্যাকসন’। লিখেছিলেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছিলেন শুভ্র দেব। গানটিতে কণ্ঠও দেন তিনি। এবার মাইকেল জ্যাকসনের প্রথম মৃত্যুবার্ষিকীতে গানটির মিউজিক ভিডিও তৈরি করেছেন। শুভ্র দেব জানান, এরই মধ্যে মিউজিক ভিডিও তৈরির কাজ শেষ হয়েছে। ২৪ জুন থেকে ইন্টারনেটে ইউটিউব ও ফেসবুকে পাওয়া যাবে মিউজিক ভিডিওটি।