মাইকেল জ্যাকসনকে মাদাম তুসো জাদুঘরের শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপসম্রাট মাইকেল জ্যাকসনের প্রথম মৃত্যুবার্ষিকীর দিনটিকে স্মরণীয় করে রাখতে ওয়াশিংটন শাখার মাদাম তুসো জাদুঘর জ্যাকসনের মোমের ভাস্কর্য প্রদর্শন করছে।গতকাল বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। মাইকেল জ্যাকসনের প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ এ প্রদর্শনী ২৩ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত চলবে।জাদুঘরের এক পর্যটক জানিয়েছেন, ওয়াশিংটনের মাদাম তুসো জাদুঘরসহ বিশ্বের মোট নয়টি জাদুঘরে জ্যাকসনকে নিয়ে একযোগে এ প্রদর্শনী চলবে। গত বছর ২৫ জুন পপসম্রাট মাইকেল জ্যাকসনের অকাল মৃত্যুতে বিশ্ববাসীই হতবিহ্বল হয়ে পড়েছে। এক বিবৃতিতে তিনি আরও জানিয়েছেন, মাইকেল স্মরণে প্রতিটি প্রদর্শনীই আলাদা বিশেষত্ব নিয়ে প্রদর্শন করা হবে। ওয়াশিংটনের মাদাম তুসো জাদুঘরের প্রদর্শনীটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। ফলেওয়াশিংটনের সাধারণ মানুষ থেকে শুরু করে পথচারীরাও কাছ থেকে আরও একবার পপসম্রাটকে দেখার সুযোগ পাবে।