মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি মাইকেল মধুসূদন দত্তের ১৩৯তম মৃত্যুবার্ষিকী, বাংলা সাহিত্যের প্রথম নাটক শর্মিষ্ঠা রচনার ১৫৪ বছর এবং মেঘনাদ বধ কাব্যরচনার ১৫১ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের ভিআইপি সেমিনার হলে সভার আয়োজন করে কবি মাইকেল মধুসূদন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও জাতীয় উত্তরণী ছাত্র সংসদ। বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি মুহাম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান।