মাইকেল স্মরণে কনসার্টে থাকছেন না শিল্পী বিয়ন্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পপসম্রাটকে শ্রদ্ধা, ভালোবাসায় সিক্ত করতে বিশাল এক কনসার্টের আয়োজন করা হয়েছে। ওয়েলসের কার্ডিফে আগামী ৮ অক্টোবর সেই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা। ‘কলড মাইকেল ফরএভার: দ্য ট্রিবিউট কনসার্ট’ নামের ওই অনুষ্ঠানে ক্রিস্টিনা অ্যাগুইলারা, স্মোকি রবিনসনের মতো তারকা শিল্পীরা গান গাইবেন। অবশ্য এরই মধ্যে অনেক শিল্পী বেঁকে বসেছেন। যেমন বিয়ন্স নোলস ও অ্যালিসিয়া কিস কনসার্টে যেতে পারবেন না বলে আয়োজকদের জানিয়ে দিয়েছেন। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বিয়ন্স অনুষ্ঠানে না আসার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন কেউ কেউ। কিন্তু নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, এই কনসার্ট নিয়ে খোদ জ্যাকসন পরিবারেই দ্বিধাবিভক্তি রয়েছে। এ কথা জানতে পেরে অনুষ্ঠানে আসছেন না বিয়ন্স। টিএনএন।