মাইকেল-স্মরণে সনুর গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনিবার এলেই মাইকেল জ্যাকসন বসে যেতেন টিভির সামনে, দেখতেন বলিউডের ছবি। বলিউডের নাচ-গান এবং পোশাক মুগ্ধ করত তাঁকে। এদিকে সেই ছেলেবেলা থেকেই মাইকেলের অন্ধভক্ত সনু নিগম। বিশেষ করে মাইকেল জ্যাকসনের ‘ব্ল্যাক অর হোয়াইট’ গানটি দারুণ নাড়া দিয়েছিল সনুকে। চেয়েছিলেন সংগীত-দুনিয়ার কিংবদন্তি মাইকেলকে সামনে থেকে দেখবেন। কিন্তু বছর দুই আগে মাত্র চার মাইল দূরে বসে সনু শুনলেন, মাইকেল আর নেই! তার পর থেকেই এই কিংবদন্তিকে নিয়ে গান বাঁধতে বসে গেলেন তিনি। একদিন গলায় তুললেন গানটি, সেটা শুনলেন মাইকেল-অগ্রজ জিমি জ্যাকসন। গানটি লস অ্যাঞ্জেলেসে তাঁরা গাইলেন একসঙ্গে। আর গত শুক্রবার কানাডায় আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ওই গানটি গাইলেন সনু, সঙ্গে কণ্ঠ মেলালেন মাইকেলের বড় ভাই জারমেইন জ্যাকসন। ওয়েবসাইট।