মাইকেলের ময়নাতদন্ত নিয়ে তৈরি অনুষ্ঠান সম্প্রচার করবে না ডিসকভারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল জ্যাকসনের ময়নাতদন্ত নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান; মাইকেলের মৃত্যুর আসল কারণ কী—তা ধারণা করতে দর্শকেরা এই অনুষ্ঠান দেখতে হুমড়ি খেয়ে পড়বেন, এটাই স্বাভাবিক। দর্শকদের এই বিপুল কৌতূহলের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছিল মাইকেল জ্যাকসনস অটোপসি: হোয়াট রিয়েলি কিলড মাইকেল জ্যাকসন। কিন্তু শেষ মুহূর্তে এই অনুষ্ঠানটির সম্প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে ডিসকভারি চ্যানেল। কারণ হিসেবে তারা বলেছে, অনুষ্ঠানটি ‘অরুচিকর’ মনে হতে পারে। অনুষ্ঠানটি বাতিল করার আরও একটি কারণ হলো মাইকেল জ্যাকসনের মৃত্যুর তদন্তবিষয়ক একটি মামলার শুনানিও আছে সামনে। ১৩ জানুয়ারি অনুষ্ঠানটি ইউরোপে সম্প্রচার হওয়ার কথা ছিল।