মাইকেলের স্মৃতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল জ্যাকসন-ভক্তরা সব দলবেঁধে ছুটছেন টোকিওতে। গত শনিবার থেকে সেখানে শুরু হয়েছে পপসম্রাটের স্মৃতিচারণামূলক একটি প্রদর্শনী। মাইকেলের ব্যবহূত রত্নখচিত সাদা দস্তানা থেকে শুরু করে ১৯৬৭ মডেলের রোলস রয়েস এমন প্রায় ৩০০ জিনিস দেখানো হচ্ছে টোকিরও এই প্রদর্শনীতে।টোকিও টাওয়ারের নিচতলায় আয়োজিত এ প্রদর্শনীতে ঘটেছে অন্য রকম ঘটনাও। মাইকেলের স্মৃতিচিহ্ন দেখতে এসে আবেগের আতিশয্যে সংজ্ঞাহীন হয়ে পড়েছেন তাঁর ভক্তদের কেউ কেউ। ফুঁপিয়ে কাঁদতে দেখা গেছে প্রদর্শনীতে আসা অনেক দর্শনার্থীকে। ওয়েবসাইট।