মাইনাস থ্রি ডিগ্রি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই সপ্তাহের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন জেমস। প্রচণ্ড ঠান্ডার মধ্যে তিনি সেখানে একাধিক কনসার্টে গান করেছেন। সম্প্রতি দেশে ফিরে জানালেন, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নিউইয়র্কের কনসার্টে অসংখ্য দর্শক এসেছিলেন। বললেন, ‘আমি যখন নিউইয়র্কে যাই, তখন সেখানে তুষারপাত হচ্ছিল। এর মধ্যেই অ্যামাজুরা কনসার্ট হলে হাজারখানেক দর্শকের সমাগম হওয়ায় অবাক হয়েছি। তাপমাত্রা তখন শূন্যেরও ৩ ডিগ্রি নিচে। বিশ্বের অনেক দেশেই গান করেছি। অধিকাংশই সফল। কয়েকটি জায়গায় হয়তো দর্শক একটু কম হয়েছে। কিন্তু নিউইয়র্কে যতবারই গিয়েছি, দর্শকদের অংশগ্রহণ আমাকে মুগ্ধ করেছে। বরফপড়া ঠান্ডার মধ্যেও সবাই শুধু আমার গান শোনার জন্য চলে এসেছে। এই ভালোবাসা ভোলা যায় না।’নিউইয়র্ক থেকে ফিরে ঢাকায় এখন বিশ্রাম নিচ্ছেন জেমস। তাঁর সহকারী রবিন জানান, এরপরই নতুন অ্যালবামের কাজ শুরু করবেন তিনি।