মাইম আর্টের 'যেমন কর্ম তেমন ফল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যশালায় দুটি মিলনায়তনে যখন পদাতিকের নাট্যোৎসবের দুটি নাটক চলছে, তখন একই ভবনের ওপরে থিয়েটার হলে চলছিল মাইম আর্ট-এর কমেডি মূকাভিনয় প্রযোজনা যেমন কর্ম তেমন ফল। এটি রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন নিথর মাহবুব।
যেমন কর্ম তেমন ফল কমেডি প্রযোজনা হলেও হাস্যরসের মাধ্যমে এ প্রযোজনায় সমাজের ব্যঙ্গচিত্র ফুটে উঠেছে। দৈনন্দিন জীবনের কিছু ভুল-ত্রুটি ও নানা অসংগতি এখানে তুলে ধরা হয়েছে। ১৪টি পর্বে সাজানো সোয়া এক ঘণ্টার এ প্রযোজনাটিতে ধর্ম, রাজনীতি, নারী নির্যাতন, ইভ টিজিং, প্রতারণা, লোভ, ভেজাল খাদ্য ইত্যাদি বিষয় উঠে এসেছে। মঞ্চে মূকাভিনয় করেছেন ফয়সাল, টুটুল, শুভ, অমরেশ, সুধাংশু, অপূর্ব, সবুজ ও মুনিয়া।