মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত মূকাভিনেতা ‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সোর পঞ্চম প্রয়াণ বার্ষিকী স্মরণে স্বপ্নদলের মাইমোড্রামা জাদুর প্রদীপ-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হলো গতকাল রোববার সন্ধ্যা সাতটায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে ‘আরব্য রজনী’র অমর কাহিনি আলাদিনের আশ্চর্য প্রদীপ অবলম্বনে নির্মিত হয়েছে এই মাইমোড্রামা। ব্যতিক্রমী এই প্রযোজনার কাহিনি, পুনর্বিন্যাস ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।মূকাভিনয় আঙ্গিকে নির্মিত একক কাহিনিভিত্তিক পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের নাট্য প্রযোজনাই মাইমোড্রামা বা মূকনাট্য। বাংলাদেশের নাট্যচর্চায় মাইমোড্রামার তেমন ব্যাপক চর্চা নেই। দেশে এ পর্যন্ত কয়েকটি মাত্র মাইমোড্রামা নির্মিত হয়েছে। আলাদিনের আশ্চর্য প্রদীপ কাহিনিটি সুপরিচিত হলেও মাইমোড্রামা হিসেবে উপস্থাপনের জন্য স্বপ্নদলের জাদুর প্রদীপ-এ এটিকে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণশক্তির বিজয়ই প্রযোজনাটির মূল লক্ষ্য।নির্দেশক জানান, মাইমোড্রামা জাদুর প্রদীপ মঞ্চায়নের ক্ষেত্রে স্বপ্নদলের প্রত্যাশা হলো, প্রচলিত নাট্যচর্চার বিপরীতে দর্শককে নতুনতর অভিজ্ঞতার আনন্দ দেওয়া এবং এই ধারার নাট্যচর্চা জনপ্রিয় করে তোলা। জাদুর প্রদীপ মাইমোড্রামায় অভিনয় করছেন: সুকন্যা, রেজাউল, মনির, আল-আমিন, শাওন, সোনালী, সামাদ, শিশির, ইমন, রাকিব, শরীফ, মোস্তাফিজ, লাবণী, মিতা, আলো, ঋতু, শাহীন, নাবলু, জাহিদ প্রমুখ।উল্লেখ্য, মূকাভিনয়ের গুরু মার্সেল মার্সো ফ্রান্সের স্টাসবুর্গ শহরে ১৯২৩ সালের ২২ মার্চ জন্মগ্রহণ করেন। ২০০৭ সালের ২২ সেপ্টেম্বর প্রয়াত হন। এ বছর আনুষ্ঠানিকভাবে তাঁর ৮৯তম জন্মবার্ষিকী পালন করে স্বপ্নদল। এরই ধারাবাহিকতায় মার্সেল মার্সোর পঞ্চম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে তাঁকে উৎসর্গ করে মাইমাড্রামা জাদুর প্রদীপ-এর মঞ্চায়নের উদ্যোগ নেয়।তুরস্ক ও আর্জেন্টিনায় প্রদর্শনীতে লায়লা শারমিনের শিল্পকর্মতুরস্কের ইজমিরে ‘ওয়ার্ল্ড আর্ট গেমস’ এবং আর্জেন্টিনায় প্রথম আন্তর্জাতিক সমসাময়িক শিল্প প্রদর্শনীতে অংশ নিচ্ছেন শিল্পী লায়লা শারমিন।২১ সেপ্টেম্বর থেকে ইজমিরে শুরু হয়েছে ওয়ার্ল্ড আর্ট গেমস সম্মেলন ও প্রদর্শনী। এর আয়োজন করেছে তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক মন্ত্রণালয়। বিশ্বের ৫৫টি দেশের শিল্পীরা এতে অংশ নিচ্ছেন। ২০১৩ সালের ২৯ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ক্রোয়েশিয়ার বিভিন্ন শহরে অনুষ্ঠেয় প্রথম ওয়ার্ল্ড আর্ট গেমসের প্রস্তুতি হিসেবে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন ও প্রদর্শনী।এ ছাড়া আর্জেন্টিনার সেন্ট্রো কালচারাল বোর্জেসে আগামী ৩ থেকে ১০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রথম আর্জেন্টাইন আন্তর্জাতিক সমসাময়িক শিল্প প্রদর্শনী। এর মূল উদ্দেশ্য বিভিন্ন দেশের সমসাময়িক শিল্পধারা নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করা। প্রদর্শনীর পৃষ্ঠপোষকতা করছে আর্জেন্টিনার সংস্কৃতি ও পর্যটনবিষয়ক মন্ত্রণালয়।লায়লা শারমিন মূলত ছাপচিত্র নিয়ে কাজ করে থাকেন। ২০১১ সালে কোরিয়ায় অনুষ্ঠিত ১৬তম আন্তর্জাতিক ছাপচিত্র দ্বিবার্ষিকীতে প্রদর্শিত শিল্পকর্মের জন্য তিনি পুরস্কৃত হন। হুমায়ূন আহমেদ চলচ্চিত্র প্রদর্শনীপ্রয়াত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের স্মরণে আজ সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘চলচ্চিত্রে হুমায়ূন আহমেদ’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এ প্রদর্শনীর আয়োজন করেছে। আয়োজকেরা জানিয়েছেন, উৎসবে হুমায়ূন আহমেদ পরিচালিত সাতটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আজ সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। টিএসসি মিলনায়তনে আয়োজিত এ উৎসবে প্রতিদিন চারটি করে প্রদর্শনী হবে। আজ সকালে উদ্বোধনের পর বেলা একটায় হুমায়ূন আহমেদ পরিচালিত প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি প্রদর্শিত হবে। পরে যথাক্রমে শ্রাবণ মেঘের দিন ও আমার আছে জল প্রদর্শিত হবে।নজরুলসংগীত সন্ধ্যাএকক নজরুলসংগীত সন্ধ্যায় গত শনিবার গান শোনালেন শিল্পী নাসিমা শাহিন। ঢাকার ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র এই সংগীত সন্ধ্যার আয়োজন করেছিল।গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে শিল্পী নাসিমা শাহিন শ্রোতাদের নজরুলের বিভিন্ন আঙ্গিকের গান গেয়ে শোনান। গানগুলোর মধ্যে ছিল, ‘মোর প্রিয়া হবে এস রানী’ ,‘প্রথম প্রদীপ’, ‘জনম জনম গেল’, ‘পদ্মার ঢেউ রে’, ‘শ্যামা নামের’ ‘পরদেশী মেঘ যাওরে ফিরে’ ইত্যাদি। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।