মাইলফলক ছুঁলেন গাগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ২৫ বছর বয়সে তুলকালাম কাণ্ড ঘটিয়ে বসে আছেন মার্কিন পপগায়িকা লেডি গাগা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক কোটি অনুসারীর প্রথম মাইলফলকটি স্পর্শ করলেন এই তারকা। টুইটারের ইতিহাসে এটি একটি রেকর্ড। গত শনিবার এ উপলক্ষে লন্ডনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুইটার-বার্তায় গাগা লেখেন, ‘আমি বাক্রুদ্ধ।’খামখেয়ালি আচরণ, অদ্ভুত পোশাক-আশাক ও সাজসজ্জার জন্য লেডি গাগা সম্পর্কে আলোচনা-সমালোচনা দুই-ই আছে। সম্প্রতি তাঁর একক অ্যালবাম হেয়ার (চুল) মুক্তি পেয়েছে। এ সম্পর্কে তিনি বলেন, ‘চুল হচ্ছে মানুষের ব্যক্তিত্বের পরিচায়ক। মা আমার চুল ছোট রাখতে বলতেন। আমি লম্বা রাখতে পছন্দ করতাম। ঘুমিয়ে থাকার সময় মা আমার চুল কেটে দিতেন।’ ওয়েবসাইট।