মাইলসের নতুন গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর আগে বের হয়েছিল মাইলসের অ্যালবাম প্রতিধ্বনি। এরপর দীর্ঘদিন নতুন কোনো গান করেনি মাইলস। সম্প্রতি শাফিন আহমেদের চলে যাওয়ার পর দলে নতুন বেজ গিটারশিল্পী হিসেবে যোগ দিয়েছেন সুমন। নতুন লাইনআপ নিয়ে পুরোদমে মহড়া করছে মাইলস। আর শুরুতেই তারা নিয়ে এসেছে একটি ভালোবাসার গান। ‘প্রিয়তমা মেঘ তুমি বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও’ শিরোনামের গানটি সম্প্রতি এফএম রেডিওর মাধ্যমে রেডিও মুক্তি দিয়েছে মাইলস। মাইলসের অন্যতম সদস্য হামিন আহমেদ বললেন, ‘সবকিছু নতুন করে শুরু করেছি। এমনকি নিজের গাওয়ার ঢংও বদলে ফেলেছি। চেষ্টা করেছি আরঅ্যান্ডবি ধাঁচের গায়কী তুলে আনতে। আমার গান যাঁরা শোনেন, তাঁদের অনেকেই নতুন এই গানটির প্রশংসা করছেন। গান শুনে না কি অনেকেই বুঝতে পারেননি যে এটা আমার গাওয়া গান।’মাইলসের এই গানের কথা লিখেছেন শাহান কবন্ধ, সুর করেছেন মানাম আহমেদ।