মাইলি সাইরাস উদ্ধারে পুলিশি অভিযান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস পুলিশ মার্কিন গায়িকা-অভিনেত্রী মাইলি সাইরাসের বাড়িতে তাঁকে উদ্ধার করতে হাজির হয়েছিল। মাইলির বাড়িতে অপহরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে—এমন জরুরি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত সেখানে গিয়ে হাজির হয় পুলিশ। অবশ্য পরে জানা যায়, এমন কোনো ঘটনাই সেখানে ঘটেনি। জানিয়েছে এবিসি নিউজ।জরুরি ফোন পেয়ে লস অ্যাঞ্জেলেসের পুলিশ ও উদ্ধারকর্মীরা হলিউডে অবস্থিত মাইলির বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে। শুধু তাই নয়, তাঁর বাড়ির ওপরে চক্কর দিতে থাকে হেলিকপ্টার। অবশ্য পুলিশের এমন হুলস্থুল কাণ্ডের কিছুক্ষণ পরে জানা যায়, বাড়িটির ভেতরে কেউ নেই। হয়রানির উদ্দেশ্যে কোনো অজ্ঞাত ব্যক্তি জরুরি ফোন করে পুলিশকে মাইলির বাড়িতে যেতে বলেছিল। জানা গেছে, এ ঘটনার তদন্তে এবং দোষী ব্যক্তিকে খুঁজে বের করতে মাঠে নেমেছে পুলিশ। দোষী ব্যক্তিটিকে খুঁজে পেলে তার কপালে এক বছরের জেলের ঘানি জুটতে পারে।এ প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে ইদানীং মাঝেমধ্যেই এ ধরনের মিথ্যা ফোন কল আসছে। ক্যালিফোর্নিয়ায় বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ হলেও এ ধরনের ঘটনার হার দিন দিন বেড়েই চলেছে।