মাইলির পাঁচ শয্যাসঙ্গী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যাপি, লিলা, জিগি, মেরি জেন ও ফ্লয়েড—মার্কিন অভিনেত্রী ও পপতারকা মাইলি সাইরাসের পাঁচ পোষা কুকুর। মাইলির পোষ্য এই পাঁচ কুকুর এখন তাঁর সঙ্গে একই বিছানায় ঘুমায়। এককথায়, এরাই এখন মাইলির পাঁচ শয্যাসঙ্গী।আর এদের আদর-যত্ন নিয়েই এখন মহা ব্যস্ত এ মার্কিন অভিনেত্রী ও পপতারকা। এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ফিমেল ফার্স্ট ডটকম।গত সোমবার মাইলি সাইরাস টুইটারে হ্যাপি নামের একটি পোষা কুকুরের ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, ঘুম থেকে ওঠার সময় মাইলিকে চুমু খাচ্ছে হ্যাপি।মাইলি সাইরাস মাত্র আট বছর বয়সে পা রাখেন চলচ্চিত্রের রঙিন দুনিয়ায়। ১৯ বছর বয়সী মাইলি এখন বেপরোয়া, অপ্রতিরোধ্য। যখন যা মন চায়, তা-ই করে বসেন। নিজের পছন্দের কাজের ক্ষেত্রে কাউকে তোয়াক্কাই করেন না মাইলি। প্রেম করছেন অস্ট্রেলীয় অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে। জনশ্রুতি আছে, হেমসওয়ার্থের সঙ্গে তাঁর তিন বছরের প্রেমকে পরিণয়ের দিকে নিয়ে যাচ্ছেন মাইলি। আর ‘দ্য হাঙ্গার গেমস’ তারকা লিয়াম হেমসওয়ার্থ এরই মধ্যে প্রেমিকা মাইলিকে বাগদানের আংটি পরিয়ে দিয়েছেন। ২০০৯ সালে ‘দ্য লাস্ট সং’ ছবিতে অভিনয় করার সময় প্রণয়ে জড়িয়েছিলেন মাইলি-লিয়াম। ২০১০ সালে ঝড় ওঠে তাঁদের সম্পর্কে। অবশ্য পরের বছরই তাঁরা ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগান।