মাইলির বাগদানের আংটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমিক লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে বাগদান হয়েছে সংগীত তারকা মাইলি সাইরাসের। এর প্রমাণ হিসেবে একটি দামি আংটি শোভা পাচ্ছে তাঁর হাতে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি রেস্তোরাঁয় এই আংটি তিনি দেখান সবাইকে। আংটির দাম পড়েছে আড়াই লাখ ডলার। হলিউডলাইফ ডট কমে প্রকাশিত খবরে বলা হয়, রেস্তোরাঁয় সেদিন পরিচারক থেকে শুরু করে সবাইকে আংটি দেখিয়েছেন সাইরাস। আর বলেন, ‘দেখো, আমি বিয়ে করতে যাচ্ছি।’ বাবা-মাও নাকি এই তারকার বিয়ের পরিকল্পনাকে সমর্থন করেছেন। গত মাসে প্রেমিক লিয়ামের বিয়ের প্রস্তাব গ্রহণ করেন মাইলি। ব্যাং শোবিজ।