মাইলির বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত জুন মাসে ঘোষণা দিয়েছিলেন অভিনেতা লিয়াম হেমসওর্থের সঙ্গে আংটি বদল করেছেন। এবার মাইলি সাইরাস জানালেন, সামনের বছরই বিয়েটা সেরে ফেলবেন। আর এর জন্য একটি নয়, দুটি নয়, তিন-তিনটি অনুষ্ঠান করবেন। বিয়ের খরচপাতি বাবদ বাজেট রেখেছেন ১০ লাখ মার্কিন ডলার। অনুষ্ঠান তিনটি হবে বিশ্বের তিনটি শহরে। তার মধ্যে একটি হবে মাইলির নিজের শহর যুক্তরাষ্ট্রের টেনেসিতে, দ্বিতীয়টি লিয়ামের জন্মস্থান অস্ট্রেলিয়ার মেলবোর্নে। এদিকে বিয়ের জন্য তিনটি পোশাকও বানাতে দিয়েছেন মাইলি। সব মিলিয়ে বিয়ে নিয়ে দারুণ ব্যস্ত এই সংগীত ও অভিনয়শিল্পী। এএনআই ও আইএএনএস।