মাইলির মন খারাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর কদিন পরই ১৮-তে পা দিচ্ছেন। এরই মধ্যে কুড়িয়েছেন বিপুল জনপ্রিয়তা। এক হানা মন্টানা দিয়ে সবাই একবাক্যে চেনে তাঁকে। সেই মাইলি সাইরাসের খুব মন খারাপ। তাঁর বাবা-মায়ের ১৭ বছরের সংসারজীবন ভাঙতে চলেছে। এ জন্য নিজেকে দায়ী মনে করছেন মাইলি। তাঁর মতে, জনপ্রিয়তাটাই কাল হয়েছে। আগে বাবা-মা দুজনই মেয়ের জন্য রাত-দিন খেটেছেন। মেয়েকে তারকা বানাতে দুজনের চেষ্টার কমতি ছিল না। এখন তিনি তারকা। তাঁদের দুজনের কাজ যেন শেষ হয়ে গেছে। তাই আর একত্রে থাকতে চাইছেন না। কিন্তু মাইলি নিজের ক্যারিয়ারের বিনিময়ে হলেও বাবা-মাকে একত্রে দেখতে চান। ওয়েবসাইট।