মাওলানা আজাদকে নিয়ে ছবি বানাবেন আমির খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান
আমির খান

ভারতের স্বাধীনতাসংগ্রামী এবং প্রথম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের বংশধর আমির খান। গত বুধবার কলকাতায় তিনি বলেন, ‘আমার জেঠু নাসির হুসেন (পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার) যখন চলচ্চিত্রে কাজ করার সিদ্ধান্ত নেন, তখন তাঁকে পরিবার থেকে বাধা দেওয়া হয়। তখন চলচ্চিত্রকে অনেকেই নীচু চোখে দেখতেন। কিন্তু তখন মাওলানা আবুল কালাম আজাদ আমার জেঠুকে অনুপ্রেরণা জোগান। পরে জেঠুর হাত ধরেই চলচ্চিত্রে কাজ শুরু করেন আমার বাবা তাহির হুসেন (পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার)। আর বাবা না এলে আমারও হয়তো চলচ্চিত্রে আসা হতো না। সবদিক থেকেই আমরা মাওলানা আবুল কালাম আজাদের কাছে কৃতজ্ঞ। আর ভারতের স্বাধীনতায় তাঁর যথেষ্ট অবদান রয়েছে।’ মাওলানা আজাদ ছিলেন আমিরের বড় দাদা।
মাওলানা আবুল কালাম আজাদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করা হয়। গত বুধবার এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন আমির খান। তিনি এখানে ঘোষণা দেন, এরপর তিনি মাওলানা আজাদকে নিয়ে একটি ছবি তৈরি করবেন।