মাকে উত্সর্গ করে বিবারের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা পেটি ম্যালেটকে উত্সর্গ করে গান লিখেছেন ‘টিন সেনসেশন’খ্যাত কানাডিয়ান পপসংগীতশিল্পী জাস্টিন বিবার। গানটির শিরোনাম তিনি দিয়েছেন ‘টার্ন টু ইউ’।এ প্রসঙ্গে বিবারের উদ্ধৃতি দিয়ে পিপলডটকম জানিয়েছে, ‘সম্প্রতি হাইস্কুলের গণ্ডি পেরিয়েছি আমি। আর এর পুরো কৃতিত্বই আমার মায়ের।’১৮ বছর বয়সী এই গায়ক আরও বলেছেন, ‘মা সব সময়ই চেয়েছেন, আমি যেন লেখাপড়াটা ঠিকমতো চালিয়ে যাই। মূলত তাঁর ইচ্ছা পূরণ করতেই কাজের শত ব্যস্ততা সত্ত্বেও ঠিকমতো পড়ালেখা চালিয়ে গেছি। গান আর পড়ালেখা সামলাতে নাভিশ্বাস উঠলেও দুটো কাজই মন দিয়ে করেছি। তার ফলও পেয়েছি। মা আমাকে যে জীবনযাপনে অভ্যস্ত হতে শিখিয়েছেন, তা এ জগত্টাকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে দেখতে আমাকে অনেক সাহায্য করছে। আমি তাঁর প্রতি চিরকৃতজ্ঞ।’