মাকে জানাননি মেগান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেল হপ্তায় হাওয়াইয়ে ছুটি কাটাতে গিয়ে চুপিচুপি বিয়ে সেরেছেন অভিনেত্রী মেগান ফক্স। দীর্ঘদিনের বন্ধু ব্রায়ান অস্টিন গ্রিনকেই স্বামী হিসেবে বেছে নিয়েছেন ট্রান্সফরমারস ছবির এই তারকা। কিন্তু মেগান ফক্সের মা বলছেন, ‘ওর বিয়ে হয়েছে! কই, আমি তো জানি না।’ শুরুতে মুখ ফসকে কথাটা বেরিয়ে গেলেও পরে নিজেকে সামলে নিয়ে ফক্সের মা ডারলিন বলেন, ‘বিয়ে করে যদি ও ভালো থাকে, তাহলে সমস্যা কী! বিয়েতে আমার থাকা না-থাকাটা বড় কথা নয়।’ ওয়েবসাইট।