মাকে নিয়ে গাইবেন তাঁরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ২৮ মে মঙ্গলবার নিরাপদ মাতৃত্ব দিবসে সচেতনতা সৃষ্টির জন্য চ্যানেল আই প্রাঙ্গণে ‘মায়ের কথা’ শিরোনামে এক মেলার আয়োজন করা হয়েছে। যৌথভাবে এই আয়োজনের উদ্যোগ নিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট এবং চ্যানেল আই। এ উপলক্ষে মেলায় মাকে নিয়ে গান গাইবেন খুরশীদ আলম, সাদি মহম্মদ, ফকির আলমগীর, কুমার বিশ্বজিৎ, মমতাজ, জেমস ও পলাশ। সঙ্গে গাইবেন কনা, রাশেদ ও কোনাল।
বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমাতে এবং সব শ্রেণীর মায়েদের সচেতন করে তুলতেই এই আয়োজন। মেলায় অংশ নিচ্ছে দেশি-বিদেশি বেশ কয়েকটি সেবামূলক প্রতিষ্ঠান। ‘মায়ের কথা’ শিরোনামের মেলাটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। মেলার পুরো আয়োজনটি বেলা ১১টা পাঁচ মিনিট থেকে দুইটা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।