মাকে নিয়ে ছয় শিল্পীর গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাকে নিয়ে গান করেছেন এই প্রজন্মের শিল্পী কনা, রাশেদ, আতিক, তাহমিদ, পলাশ ও সাজেদ ফাতেমী।অনুষ্ঠানের নাম ট্রিবিউট টু মাদারস্। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে দেশ টিভিতে আজ রাত পৌনে ১০টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। উপস্থাপনা করেছেন ওয়াহিদা মল্লিক জলি। সার্বিক তত্ত্বাবধান করেছেন ফুয়াদ নাসের। প্রযোজক আলমগীর হোসেন।