মাকে নিয়ে ন্যান্সির গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যান্সির মা জোছনা হক মারা গেছেন গত বছর ডিসেম্বর মাসে। এবার মাকে নিয়ে গান গাইছেন ন্যান্সি। গানটির গীতিকার মামুন খান, সুরকার ও সংগীত পরিচালক অদিত। ন্যান্সি বলেন, ‘গানের জগতে আমার বড় হওয়া এবং এত দূর পর্যন্ত আসা—সবকিছুতেই ছিল মায়ের অনুপ্রেরণা। মায়ের মৃত্যুর পর তাঁকে গভীরভাবে অনুভব করছি। মাকে শ্রদ্ধা জানানোর জন্য আমি গানটি গাইছি। গানটিকে মোটেও বাণিজ্যিকভাবে ব্যবহার করা হবে না। আর গানটি আমার মাকে নিয়ে করা হলেও তা সব মাকে উৎসর্গ করছি।’ন্যান্সি জানান, সম্প্রতি তিনি রিয়ালিটি শো বাংলাদেশি আইডল-এর সূচনা গানে কণ্ঠ দিয়েছেন। আগামী সপ্তাহে হূদয় খানের সুর ও সংগীতে একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেবেন তিনি। আর এবারই প্রথম হূদয় খান ও ন্যান্সি দ্বৈত কণ্ঠে একটি গান গাইবেন।