মাকে শহীদের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা নীলিমা আজিমকে চমকে দিলেন সেদিন শহীদ কাপুর। হাতে তুলে দিলেন এক গোছা চাবি। এই চাবি একটি ফ্ল্যাটের। ছেলের কাছ থেকে নতুন ফ্ল্যাট পেয়ে ইয়ারি রোডের পুরোনো ভাড়া বাসা ছেড়ে দিয়েছেন নীলিমা। এখন গিয়ে উঠেছেন ভার্সোভার নতুন বাড়িতে। তিন শয়নকক্ষ, তিন হল ও তিন হেঁশেল ঘরঅলা এই ফ্ল্যাট পেয়ে যারপরনাই খুশি শহীদের মা। বললেন, ‘অনেক দিনের স্বপ্ন ছিল, এমন একটা বাড়ি হবে আমার। শহীদ যখন চাবিগুলো আমার হাতে তুলে দিল, তখন এত খুশি হয়েছি, বোঝাতে পারব না। আমার জন্য ওর ভালোবাসায় আমি গর্বিত।’ টিএনএন।