মাছ দেখে ভয়!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জীবনে এত ভয় আর কখনো পাইনি। ভয় পেয়ে আমি অনেক চিৎকার করেছি। একপর্যায়ে তো কাঁদতে শুরু করি। একটি বড় জীবন্ত মাগুর মাছ ছেড়ে দেওয়া হয়েছিল আমার বিছানায়।’ বললেন বাঁধন। সম্প্রতি অঞ্জন আইচের লেখা ও পরিচালনায় সুবর্ণ ও অলৌকিক মীন সন্তান নামের একটি নাটকে কাজ করতে গিয়ে এমনই ঘটেছিল।নাটকের গল্পে সুবর্ণ চাকরি করেন একটি বিদেশি প্রতিষ্ঠানে। ভালো বেতন পান। একা একটা ফ্ল্যাটে থাকেন। একদিন হঠাৎ তাঁর বাসায় আট-দশ বছরের এক ছেলেকে দেখে চমকে ওঠেন। ছেলেটির সারা শরীর ভেজা। হঠাৎ সে আসে, আবার মিলিয়ে যায়। ছেলেটা চলে যাওয়ার পর সে জায়গায় একটা মাগুর মাছ পড়ে থাকতে দেখা যায়।বাঁধন বললেন, ‘ওই পরিস্থিতিতে আমার চেহারা ও অভিনয় যেমনটি হওয়া উচিত ছিল, পরিচালক সেভাবেই তা নেওয়ার জন্য এমন কাণ্ড করেছিলেন। এখনো মনে হলে শিউরে উঠি।’নাটকটি ঈদে দেশ টিভিতে দেখানো হবে।