মাছরাঙা টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কেমিস্ট্রি’ অনুষ্ঠানের দৃশ্যে তামিম ইকবাল ও তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকা। মাছরাঙা টেলিভিশনে ঈদের তৃতীয় দিন রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে আড্ডার এই অনুষ্ঠানটি। উপস্থাপনা করেছেন নওশীন। গ্রন্থনা করেছেন রুম্মান রশীদ খান, পরিকল্পনা করেছেন কবির বকুল।
‘কেমিস্ট্রি’ অনুষ্ঠানের দৃশ্যে তামিম ইকবাল ও তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকা। মাছরাঙা টেলিভিশনে ঈদের তৃতীয় দিন রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে আড্ডার এই অনুষ্ঠানটি। উপস্থাপনা করেছেন নওশীন। গ্রন্থনা করেছেন রুম্মান রশীদ খান, পরিকল্পনা করেছেন কবির বকুল।

মানিকজোড়
মাছরাঙা টেলিভিশনে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক মানিকজোড়। অভিনয় করেছেন মোশাররফ করিম, মিলন ভট্ট, শামীমা নাজনীন, সৈয়দ হাসান ইমাম, আরফান, শামীম, দিলু প্রমুখ। সহজ-সরল দুই ভাই আলাল ও দুলাল। লেখক জয়নুল আহমেদের বাসার ভেতরে ঢোকে। পিস্তল ঠেকিয়ে কাজের মেয়েকে জিম্মি করে। উদ্দেশ্য ডাকাতি করা। ক্রমেই তাদের আচরণ পরিবর্তন হতে থাকে, ঘটতে থাকে নানা মজার ঘটনা। কাজের মেয়ে ছাড়া আর কেউ নেই লেখকের সংসারে। লেখক তখনো বাসায় আসেনি। তাই তারা অপেক্ষা করতে থাকে। কারণ, লেখক ব্যাংক থেকে ২০ লাখ টাকা তুলে বাসায় ফিরবে।

 চিলি চকলেট

মাছরাঙা টেলিভিশনে ঈদের পরদিন সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক চিলি চকলেট। লিখেছেন আদনান ও রুবায়েত মাহমুদ, পরিচালনা করেছেন রুবায়েত মাহমুদ। অভিনয় করেছেন ইরেশ যাকের, মীম, মুনিরা মিঠু প্রমুখ।

রুপাকে না পাওয়ার কষ্ট সহ্য করতে না পেরে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যায় অর্ণব। গাড়িটি ছিল ইরার। অর্ণবকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয় সে। পরদিন অর্ণবের বাসায় যায় তার সঙ্গে দেখা করতে। এর পর থেকে অর্ণব আর ইরার মধ্যে সখ্য গড়ে ওঠে। ক্রমান্বয়ে অর্ণবের প্রতি ইরার ভালো লাগা বাড়তে থাকে। একদিন অর্ণবের হাতে একটি বিয়ের কার্ড ধরিয়ে দেয় ইরা। আবার আত্মহত্যা করতে যায় অর্ণব।

রাজকন্যা, আলাদিন ও দৈত্য

মাছরাঙা টেলিভিশনে ঈদের পরদিন বেলা আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি রাজকন্যা, আলাদিন ও দৈত্য। লিখেছেন জাকারিয়া সৌখিন, পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। অভিনয় করেছেন মীর সাব্বির, মৌসুমী হামিদ প্রমুখ। সহজ-সরল ও স্বল্পভাষী ছেলে আলাদিন চাচা-মামাদের বাসায় থেকে বড় হয়েছে। টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালায়। রাজকন্যা নামের এক মেয়ের সঙ্গে তার প্রেম হয়। রাজকন্যা নিজেও মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যাকে ভালোবাসে, সেও মধ্যবিত্ত পরিবারের। একদিন পুরোনো একটি প্রদীপ পরিষ্কার করার সময় আচমকা এক দৈত্য বের হয়ে আসে। প্রেমিকার ইচ্ছে পূরণের জন্য প্রদীপটি রাজকন্যাকে দিয়ে দেয় আলাদিন। রাজকন্যা খুশি হয়, তবে এরপর বদলে যায় তাদের প্রেমের গল্প।

নিমা তুমি ফিরে এসো

‘স্টার নাইট’ অনুষ্ঠানে জয়া আহসান। মাছরাঙা টেলিভিশনে ঈদের দিন রাত আটটা ৫০     মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি। সাক্ষাত্কার নিয়েছেন মুনমুন
‘স্টার নাইট’ অনুষ্ঠানে জয়া আহসান। মাছরাঙা টেলিভিশনে ঈদের দিন রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি। সাক্ষাত্কার নিয়েছেন মুনমুন


মাছরাঙা টেলিভিশনে ঈদের পরদিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক নিমা তুমি ফিরে এসো। লিখেছেন সাগর জাহান, পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন মিলন, রোমানা প্রমুখ। হাসিব করপোরেট অফিসার। আর তার স্ত্রী নিমা কম শিক্ষিত মেয়ে। বিয়ের পর মধুচন্দ্রিমা কাটাতে তারা নেপাল যায়। সেখানে যাওয়ার পরই যেন নিমার বোকামি আরও বেড়ে যায়। একদিন ঘুম থেকে উঠে হাসিব দেখে তার পাশে নিমা নেই।

অবশেষে অন্য কিছু
মাছরাঙা টেলিভিশনে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক অবশেষে অন্য কিছু। লিখেছেন শফিকুর রহমান, পরিচালনা করেছেন নাহিদ জামান। অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবিন প্রমুখ। অর্পা বিয়ের আসর থেকে পালিয়ে যায়। রেলস্টেশনে গিয়ে অপেক্ষা করে শোয়েবের জন্য। শোয়েব আসেনি। রাতের অন্ধকারে বিপদগ্রস্ত হয়ে পড়ে অর্পা। মা আর ছোট বোনের সঙ্গে দেখা করতে গ্রামে যাচ্ছে কাজল। অর্পা সাহায্য চায় কাজলের কাছে। শুরু হয় নতুন গল্প।

অপেক্ষায় থাকুন

মাছরাঙা টেলিভিশনে ঈদের দিন বেলা আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি অপেক্ষায় থাকুন। পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন তিশা, নিশো, কায়েস চৌধুরী প্রমুখ।

হিমেল ও রোদেলা একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। পড়াশোনা শেষ। ওসমান গনির অফিসে রোদেলার চাকরি হয়। চাকরি পেয়ে রোদেলা হিমেলকে বলে তাদের সম্পর্কের ব্যাপারে তার বাবাকে জানাতে। এদিকে প্রথম দিন থেকেই রোদেলার প্রতি ওসমান গনির আগ্রহ তৈরি হয়। বিবাহিত ওসমান গনির আচরণ বদলে যেতে দেখে তার স্ত্রীর সন্দেহ হয়। তার ডায়েরিতে রোদেলার ছবি দেখে স্ত্রীর সন্দেহ আরও বেড়ে যায়। একদিন ওসমান গনির বাসায় যায় রোদেলা। এরপর ঘটে অন্য ঘটনা।