মাছরাঙা টিভিতে জিপিএ-৫ সংবর্ধনা সরাসরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া চট্টগ্রাম জেলার কৃতীদের সংবর্ধনা জানাচ্ছে প্রথম আলো। সংবর্ধনা অনুষ্ঠানের আসর বসছে আজ রোববার চট্টগ্রামের ফয়’স লেকে। অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে মাছরাঙা টিভির পর্দায়, বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। এতে সংগীত পরিবেশন করবেন আসিফ, ন্যান্সি, কনা, কিশোর, ব্যান্ড মৃত্তিকা ও লালন। এ ছাড়া থাকবে চট্টগ্রাম বন্ধুসভার বিশেষ পরিবেশনা—জাদু ও গান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করছে ইউসিবি ব্যাংক, ফয়’স লেক কনকর্ড ও প্রথম আলো বন্ধুসভা।