মাছরাঙা টিভিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট সিরিজের পর বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজও সরাসরি সম্প্রচার করছে মাছরাঙা টিভি। আজ শুরু হচ্ছে তিন ম্যাচের এ সিরিজ। জানা গেছে, হাম্বানটোটার মাহিন্দা রাজাপক্ষে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। একই মাঠে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মার্চ। আর তৃতীয় ও শেষ ম্যাচ হবে ২৮ মার্চ পালেকেল্লে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। সব কটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায়। বাংলাদেশ-শ্রীলঙ্কার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ। সেটিও সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি। পালেকেল্লে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।