মাছরাঙা টিভিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭ জানুয়ারি ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ। এই সিরিজে থাকছে দুটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি আর তিনটি এক দিনের ম্যাচ। জানা গেছে, সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি।
২৭ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রতিদিন খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়। টি-টোয়েন্টি ম্যাচ দুটি হবে ১২ ও ১৪ ফেব্রুয়ারি। দুটি ম্যাচই শুরু হবে বিকেল পাঁচটায়। প্রথম এক দিনের খেলা অনুষ্ঠিত হবে ১৭ ফেব্রুয়ারি। ২০ ফেব্রুয়ারি হবে দ্বিতীয়টি এবং তৃতীয়টি ২২ ফেব্রুয়ারি। এক দিনের খেলাগুলো শুরু হবে বেলা একটায়।