মাছরাঙা টেলিভিশনের বর্ষপূর্তি উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার মাছরাঙা টেলিভিশনের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়। এ উপলক্ষে দিনভর উৎসবমুখর ছিল মাছরাঙা টেলিভিশন কার্যালয়। এর আগে রোববার দিবাগত রাত ১২টা এক মিনিটে বিশিষ্টজনদের নিয়ে কেক কাটেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। গতকাল সকাল থেকে রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়াবিদ ও বিভিন্ন অঙ্গনের তারকাদের পদচারণে মুখর ছিল মাছরাঙা টেলিভিশন কার্যালয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হয় বিশেষ অনুষ্ঠানমালা।